ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ওডিএনআই)। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার ‘বিপদে পড়তে পারে’ বলে জানিয়েছে তারা। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার ওডিএনআই পরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা একটি প্রতিবেদনে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এ প্রতিবেদনটি গত ২২ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেতা হিসেবে নেতানিয়াহুর কার্যকারিতা এবং সেই সঙ্গে ফিলিস্তিনি ও নিরাপত্তা ইস্যুতে কঠোর নীতি অনুসরণকারী অতি-ডান এবং অতি-অর্থোডক্স দলগুলোর শাসক জোট হুমকির মুখে পড়তে পারে। ‘

গাজা যুদ্ধের আগে থেকেই নেতানিয়াহুর শাসনের প্রতি জনসাধারণের মধ্যে অবিশ্বাস গভীর ও বিস্তৃত ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওডিএনআই আরও জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে দেশটিতে একটি বড় বিক্ষোভ হতে পারে। আর এর পর একটি ভিন্ন, আরও মধ্যপন্থি সরকার ইসরাইলের দায়িত্ব গ্রহণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা।

গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, ‘ইসরাইল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। ‘

প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্কবার্তায় ওডিএনআই জানায়, ‘এই সংঘাত একটি বৃহত্তর আন্তঃরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে। ‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

আপডেট সময় ০৪:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪