ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

শপথ নিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি আজ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজি ফয়েজ ইসা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। খবর জিও নিউজের

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি, তিন বাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চারটি প্রদেশের গভর্নর, মুখ্যমন্ত্রী ও বিদেশি কূটনীতিকরাও অংশ নেন।

শনিবার পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ক্ষমতাসীন জোটের যৌথ প্রার্থী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলি জারদারি ২৫৫ ভোট পেয়েছেন। অপরদিকে তার বিরোধী প্রার্থী পেয়েছেন ১১৯ ভোট।

আসিফ আলি জারদারি বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভির প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।

জারদারি এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

শপথ নিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

আপডেট সময় ০৬:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪