ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জামিন নামঞ্জুর, বিএনপি নেতা খায়ের কারাগারে

লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রথমবারের মতো তিনি লক্ষ্মীপুর কারাগারে কারাবন্দি আছেন।

এদিকে খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা আসামি বহনকারী প্রিজনভ্যান আটকানোর চেষ্টা করেন। এতে জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, পুলিশের দুই মামলায় খায়ের ভূঁইয়া জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই প্রথম তিনি জেলা কারাগারে কারাবন্দি হয়েছেন।

আসামির আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ মানিক বলেন, খায়ের ভূঁইয়া মামলার পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে জানুয়ারি মাসে ফের তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জেলা জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ জুলাই জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। মামলাগুলোতে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুকেও আসামি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জামিন নামঞ্জুর, বিএনপি নেতা খায়ের কারাগারে

আপডেট সময় ০২:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪