ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, যা বলল ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। মেটার এ পদক্ষেপকে অবৈধ ও অনৈতিক বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে খামেনির অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটির মতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় বাতিল করা হয়েছে খামেনির অ্যাকাউন্টগুলো।

মেটার এ উদ্যোগের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

মিডল ইস্ট আই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা অবৈধ ও অনৈতিক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাকস্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।

তিনি অভিযোগ করেন, সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে মেটা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, যা বলল ইরান

আপডেট সময় ০২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪