ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পাকিস্তানে প্রেসিডেন্ট পদে জয়ের পথে জারদারি

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। ইতোমধ্যে তিনি ৩৪৫ ইলেক্টোরাল ভোটের সমর্থন সংগ্রহ করেছেন। মঙ্গলবার এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

৯ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলি জারদারি পাশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাইয়ের মুখোমুখি হবেন। আচাকজাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত।

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠন করেছে পাকিস্তান মুসলিগ লীগ-নওয়াজ (পিএলএম-এন), পিপিপিসহ ৮টি দল। আর ওই জোট সরকারে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিয়েছিল পিএলএম-এন এবং প্রেসিডেন্ট পদে প্রার্থী দিয়েছে পিপিপি। প্রধানমন্ত্রী পদে ইতোমধ্যে বিজয় অর্জন করেছেন পিএলএম-এনের সভাপতি শাহবাজ শরিফ।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অবশ্যই তাকে পাকিস্তানের একজন মুসলিম নাগরিক হতে হবে। সেই সঙ্গে তার বয়স হতে হবে ৪৫ বছরের বেশি এবং তাকে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হতে হবে।

ইলেক্টোরাল কলেজ গঠনের পর পাকিস্তান সংবিধানের ৪১(৩) অনুচ্ছেদের অধীনে সংসদ, সিনেট এবং চারটি প্রাদেশিক পরিষদের বিশেষ অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পাকিস্তানে প্রেসিডেন্ট পদে জয়ের পথে জারদারি

আপডেট সময় ০৩:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪