ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার পাকিস্তানের দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ২২ জনই শিশু। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মার্চ মাসে পাকিস্তানে সাধারণত আর্দ্র আবহাওয়া থাকে। এ সময় এ ধরনের তুষারপাত অপ্রত্যাশিত।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ জলবায়ু পরিবর্তনকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বর্ষণে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও ৫০০ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আকস্মিক বন্যায় অসংখ্য রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। অনেক জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পাকিস্তানে ভারি বৃষ্টি ও তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আপডেট সময় ০৪:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪