ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা!

বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে পুনরুদ্ধারের পর পুরো একটি শহর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনী।

স্থানীয়রা জানায়, সপ্তাহ দুয়েক আগে শহরটি পুনর্দখল করে নেয় জান্তা বাহিনী। পরে শহরটির প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয় তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি গত ৬ নভেম্বর জান্তার হাতছাড়া হয়েছিল। সেটির পুনর্দখল নিয়ে পরবর্তীতে সেখানে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জান্তার সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। গত ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনরায় দখল করে।

কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য বলেছেন, “কাওলিন শহরের মোট ওয়ার্ড আটটি। দখলের পর প্রতিটি ওয়ার্ডেই জ্বালাও-পোড়াও চালিয়েছে জান্তা সেনারা। মূল শহরের বাইরে অন্তত ১০টি গ্রামেও হামলা চালানো হয়েছে।”

ড্রোন থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, কাওলিন শহরের প্রায় সব বাড়ি পুড়ে গেছে।

কাউলিন দখল করার পর থেকে ওই শহরের বড় বড় সব দালান নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। কাওলিনে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। দুই পক্ষের সংঘাতে তারা বাস্তুচ্যুত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা!

আপডেট সময় ০২:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪