ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

সরকার কারো স্বীকৃতির অপেক্ষায় বসে নেই : ওবায়দুল কাদের

কারো স্বীকৃতির জন্য সরকার অপেক্ষায় বসে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কারো অভিনন্দনের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে- এটা মনে করার কোন কারণ নেই।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়- এটা নতুন কোনো বিষয় নয় দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ও কমনওয়েলথ মহাসচিব। গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়। সেই রীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছেন। এটা নতুন কোনো বিষয় না।

আওয়ামী লীগ এমন দেউলিয়া নয়- বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর এখন অভিনন্দন বার্তা দেখে বিএনপি হিংসায় জ্বলছে। বিএনপি নির্বাচনে না আসার পরও ৪২ শতাংশ ভোটারভোট দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি হিংসায় জ্বলছে। কারণ তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুল সংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বিএনপি এখন ঈর্ষাকাতর।

ওবায়দুল কাদের বলেন, দেশপ্রেমিক সরকার হিসেবে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আন্দোলনের নামে বিএনপি সহিংসতার আশ্রয় নিলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে এবং আমরাও রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র তথাকথিত আন্দোলনের রুপরেখা কেউ দেখেনি। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে-বিদেশে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে। তাদের কথিত আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা বলে মনে করি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সরকার কারো স্বীকৃতির অপেক্ষায় বসে নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪