ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

দ্বাদশ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। উল্টো নির্বাচন কমিশনই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করে যাচ্ছে যাতে সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা যায়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। আমরা যা কিছুই করি আমাদের সংবিধানের আলোকে তা করতে হবে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

এ ছাড়া তিনি আরও বলেন, আসছে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন।

অনুষ্ঠানে জেলা প্রসাশক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী

দ্বাদশ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর

আপডেট সময় ০২:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩