ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

এডভোকেট মাহবুব আলী না ব্যারিস্টার সুমন

কোন দিকে মোড় নিচ্ছে হবিগব্জ-৪ এর জনসমর্থন,আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনে সাড়ে ৪ লাখ ভোটারের হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের নির্বাচনে তরুণ প্রজন্ম নতুন মুখ চাইছে,আর বিএনপি যদি নির্বাচনে নাও আসে তাদের একটি বড় অংশই ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ভোট দিতে পারে বলে জানাচ্ছেন স্থানীয় বিশ্লেষকরা।এবার ব্যারিস্টার সাইদুল হক সুমন আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।

অন্যদিকে স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী আওয়ামীলীগের সুবিধার দিক থেকে এগিয়ে আছেন ভোটের মাঠে।এডভোকেট মাহবুব আলী পিতা মৌলানা আসাদ আলী বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুবাদে তার সাথে প্রধানমন্ত্রী একটি বিশেষ ছায়া রয়েছে।এই আত্মবিশ্বাস ও আওয়ামীলীগের মনোনয়নের সুবিধা মাহবুব আলীকে ভোটের মাঠে এগিয়ে রাখছে।

দীর্ঘদিন থেকে এলাকা ও তৃণমূল বিচ্ছিন্নতার ও রাস্তাঘাটের অনুন্নয়নের অভিযোগ তুলছেন ব্যারিস্টার সুমন সমর্থকরা। অন্যদিকে ব্যারিস্টার সুমনের নিজ উপজেলা চুনারুঘাটে অর্ধশতাধিক ব্রীজ কালভার্ট নির্মাণ করলেও পার্শ্ববর্তী মাধবপুর উপজেলায় কোন উন্নয়ন কার্যক্রমের কোন ঘটনা নেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু ফেসবুক লাইভ দিলেই জনসেবা করা সম্ভব নয়। কথাগুলো জানাচ্ছিলেন এডভোকেট মাহবুব আলীর মাধবপুর উপজেলার একজন কর্মী হাফেজ মোবারক মিয়া।

মাধবপুরের একটি জনসভায় ব্যারিস্টার সাইদুল হক সুমন এক বক্তৃতায় এডভোকেট মাহবুব আলীর স্থানীয় একটি কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে নামকরণনের সমালোচনা করায় ওই এলাকার বিএনপিমনাদের ও উপজেলা চেয়ারম্যান শাহাজাহান মিয়ার পরিবারের মন জয় করতে সক্ষম হয়েছে।এই ঘটনাটি তার ভোটের মাঠে ইতিবাচক প্রভাব খাটবে বলে অনেকে মত প্রকাশ করেছেন।

স্থানীয় জনমনে,ভোট সুষ্ঠু হবে কি না এ নিয়ে যেমন সংশয় অনেকের মনে। তেমনি স্থানীয় সুশীল সমাজ মনে করে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়লে ভোট সুষ্ঠু হতে বাধ্য। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারঘাটের সাংবাদিক সমাজের দৃষ্টি থাকবে চারিদিকে। এছাড়া ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাহবুব আলী সব সময় স্বচ্ছতা নিরপেক্ষতার রাজনীতি করার খবর একাধিক সূত্রে জানা যায়।অতীতের কোন নির্বাচনে তিনি অনধিকার বা রাজনৈতিক প্রভাব বিস্তারের কোন নজীর নেই তার বলেও জানা যায়।

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আবুল আজিজ রাসেল বলছিলেন,সারা দেশের খবর জানি না তবে হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে বাধ্য।এর পিছনে একাধিক কারণ রয়েছে।সরকার দলীয় ছায়া রয়েছে এডভোকেট মাহবুব আলীর উপরে। অন্যদিকে ব্যারিস্টার সুমনও জনপ্রিয়তার দিক থেকে কম নয়। সারাদেশ তথা বৃহত্তর সিলেটের এই আসনটি সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি হওয়ার উপক্রম রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী

এডভোকেট মাহবুব আলী না ব্যারিস্টার সুমন

আপডেট সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩