ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আমার পুরনো দল, মাঝখানে অন্য জায়গায় ছিলাম: শাহজাহান ওমর

আওয়ামী লীগকে নিজের পুরনো দল উল্লেখ করে ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বলেছেন, মাঝখানে অন্য জায়গায় ছিলাম। এখন ফিরে এসেছি।

বুধবার সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির করিডরে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: শাহজাহান ওমরকে বার বিল্ডিং থেকে বের করে দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

তিনি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রিতে আসার পর সাংবাদিকরা তাকে প্রশ্নে করেন— কেন এসেছিলেন? জবাবে শাহজাহান ওমর বলেন, কেন এসেছিলাম? একটু রেজিস্ট্রারের কাছে কাজ ছিল।

সাংবাদিকরা ফের প্রশ্ন করেন, প্রধান বিচারপতির কাছে দেখা করতে আসছিলেন? জবাবে তিনি বলেন— না, না। রেজিস্ট্রারের সঙ্গে।

আপনি তো নতুন দলে জয়েন করেছেন। কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে সুপ্রিমকোর্টের এই আইনজীবী বলেন, এটা আমার পুরনো দল। মাঝখানে অন্য জায়গায় ছিলাম। ব্যাক টু বেঞ্চ।

পুরনো ঠিকানায় ফিরে এসেছেন? এমন প্রশ্নে শাহজাহান ওমর বলেন, সেটাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার বিষয়ে ৩০ নভেম্বর জানিয়েছিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পর দিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এর পর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর পর ২৯ নভেম্বর দুপুরে জামিন পান শাহজাহান ওমর। জামিনে কারাগার থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নও পান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী

আ.লীগ আমার পুরনো দল, মাঝখানে অন্য জায়গায় ছিলাম: শাহজাহান ওমর

আপডেট সময় ০২:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩