ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

বঙ্গবন্ধু টানেল: একদিনে ১২ লাখ টাকার টোল আদায়

চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেলে যানবাহন চলাচল শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে। ৫ হাজার ৪২৯টি গাড়ি থেকে এই টোল পাওয়া যায়।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব গাড়ি চলাচল করেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি বাংলানিউজকে জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯টি গাড়ি টানেল পার হয়েছে।

প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২২৬টি গাড়ি চলাচল করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা। এছাড়া দ্বিতীয় দিনে প্রথম দু’ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত ১৬০টি গাড়ি থেকে ৩৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টানেলে গাড়ির চাপ বাড়ছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বঙ্গবন্ধু টানেল। টানেল পার হতে ৪ হাজার ২০০ টাকা টোল দেন তিনি। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে মোট ২১টি গাড়ি ছিল। এর মধ্যে নিজের গাড়ির জন্য ২০০ টাকা এবং বহরের বাকি ২০টি গাড়ির জন্য ৪ হাজার টাকা টোল দেন। রোববার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ

বঙ্গবন্ধু টানেল: একদিনে ১২ লাখ টাকার টোল আদায়

আপডেট সময় ০১:১১:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩