ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঋণের শর্ত পূরণে ব্যর্থতা, আইএমএফকে ব্যাখ্যা দিল বাংলাদেশ ব্যাংক

চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। যেসব শর্তে এই ঋণ অনুমোদন করা হয় তার মধ্যে একটি শর্ত ছিল চলতি বছরের জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ধরে রাখা।

কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেই শর্ত পালন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক।
দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি নিয়ে বুধবার (৪ অক্টোবর) সকালে আইএমএফ সঙ্গে বাংলাদেশ ব্যাংক বৈঠকে বসলে রিজার্ভ সংরক্ষণে ব্যর্থতার কথা তাদের জানানো হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো: মেজবা উল হক সাংবাদিকদের বলেন, আইএমএফ’র সাথে বৈঠকে ঋণের শর্ত অনুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সে বিষয়ে অবহিত করে বাংলাদেশ ব্যাংক। আর যে সব শর্ত পূরণ করতে পারেনি তার কারণও ব্যাখ্যা করা হয়।

তিনি বলেন, আইএমএফ-এর সাথে প্রতিশ্রুত শর্তগুলো পুরনো, বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে সংস্থাটি আগে থেকেই তা পর্যবেক্ষণ করছে। আইএমমএফকে প্রতিশ্রুত শর্তগুলো পূরণে বাংলাদেশ ব্যাংক যেসব উদ্যোগ নিয়েছি এসব বিষয় শুনলেন। আইএমএফ প্রতিনিধি দল দুই সপ্তাহ ঢাকাতে থাকবেন আরো পর্যালোচনার পর তাদের মতামত জানাবে।

জানা যায়, নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ছাড়া বাংলাদেশ অন্য যে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে- তা হলো ন্যূনতম রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইএমএফ নির্ধারিতে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার কোটি টাকা কম আদায় করেছে। এ জন্য চলতি অর্থবছর জিডিপির অনুপাতে ০.৫% বাড়তি রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। আইএমএফের শর্ত অনুসারে, নতুন অর্থবছরে এনবিআরের যে স্বাভাবিক লক্ষ্যমাত্রা রয়েছে, তার চেয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঋণের শর্ত পূরণে ব্যর্থতা, আইএমএফকে ব্যাখ্যা দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০২:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩