ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আ.লীগের জনসমর্থন নেই আমরা কখনও বলিনি : নজরুল ইসলাম

আওয়ামী লীগের জনসমর্থন নেই আমরা কখনও বলিনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বলেছি তাদের জনসমর্থন দ্রুত নেমে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় তাদের অদক্ষতার কারণে, জনগণের সমস্যার সমাধানের অক্ষমতার কারণে জনসমর্থনের পারদ দ্রুত নেমে যাচ্ছে। 

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

অস্তিত্ব রক্ষায় সরকার ভয় পেয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এজন্য তারা আবোল-তাবোল বলছে। সেসব কথা তাদেরকে মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিগণিত করছে।

লড়াই করা সহজ নয় উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, সরকার এতো দুর্নীতি, অন্যায়, গুম, খুন করেছে, এত মিথ্যে মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এসব অপরাধের কারণে এখন তারা ভয় পায়। আরও বেশি ভয় পায় যে তারা এত টাকা পয়সা লুট করেছে, বিদেশে পাচার করেছে দেশের সর্বনাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আ.লীগের জনসমর্থন নেই আমরা কখনও বলিনি : নজরুল ইসলাম

আপডেট সময় ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২