সংবাদ শিরোনাম ::
লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ০১:১২ পিএম, ২৯শে আগস্ট ২০২৩

ছবি: সংগৃহীত

ব্যাপক জলখোলা করার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপের আসর।  আগামীকাল বুধবার (৩০ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপ-২০২৩ এর। হাইব্রিড মডেলে এবারের আসরের যৌথ আয়োজক পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এবার চারটি ম্যাচ ছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেপাল ও পাকিস্তান। তবে এর আগেই হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কিছু চমক রাখছে দ্য গ্রিন ম্যানরা।

উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে :

উদ্বোধনী অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান পারফর্ম করবেন। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান গাইবেন। এ ছাড়াও এশিয়ান ট্র্যাডিশনাল মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি।

আরও পড়ুন: কলকাতায় পাকিস্তানের ম্যাচগুলোর টিকেট আর নেই

যেসব টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান :

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও বিশেষ এই আয়োজন দেখা যাবে।

ওয়ানডে ফরম্যাটে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ আর ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল। পরদিন ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

আপডেট সময় ০২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩