ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’, বললেন আকাশ চোপড়া

সাকিব আল হাসানের ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম দিক ২০১৯ বিশ্বকাপে। সেই আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার।

আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।
গত ১৫ বছরে সাকিবের মতো ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছেন খুব কম অলরাউন্ডারই। তাই তো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে অলরাউন্ডারদের ড্যাডি (বাবা) বলতে কোনো দ্বিধাবোধ করেননি সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তার মতে, সাকিবের সঙ্গে বাকি অলরাউন্ডারদের এক কাতারে রাখা যাবে না।

আগামী অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে বর্তমান অলরাউন্ডারদের ভেতর কে সেরা, তা নিয়ে একটি ভিডিওতে বিশ্লেষণ করেন আকাশ। যেখানে তুলে ধরেন গত এক বছরে সাকিবসহ ক্রিস ওকস, মিচেল মার্শ, হার্দিক পান্ডিয়া, শাদাব খান ও বাস ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্স।

ভিডিওতে সাকিবের প্রসঙ্গ উঠলে আকাশ বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি (বাবা)। ২০১৯ বিশ্বকাপ যদি মনে থাকে, তাহলে দেখবেন যে সে আসরটিকে নিজের করে নিয়েছে। তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিচ্ছিল যে, এই বিশ্বকাপটা তার। বাকি অলরাউন্ডাররা একপাশে আর সাকিব আরেক পাশে। এই বিশ্বকাপ শেষে অলরাউন্ডার হিসেবে সাকিবের পারফরম্যান্স হয়তো এক নম্বরে থাকবে। আর এমনটা হলে আমি অবাক হবো না। ‘

গত এক বছরে ১৪টি ওয়ানডে খেলে ৪৫৬ রান ও ২০ উইকেট নিয়েছেন সাকিব। তবে আকাশের দেওয়া পরিসংখ্যানে ভুল ছিল। তিনি জানান, ৯ ম্যাচ খেলে ৩৩১ রান ও ১৬ উইকেট নিয়েছেন সাকিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’, বললেন আকাশ চোপড়া

আপডেট সময় ০৬:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩