ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গেল বুধবারের বিমান দুর্ঘটনায় পাওয়া মরদেহের জেনেটিক বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলছে, ফ্লাইটে থাকা ১০ জনের সবার পরিচয় পাওয়া গেছে এবং যাত্রী তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে মিলে গেছে।

প্রিগোজিনের ব্যক্তিগত বিমানটি গেল ২৫ আগস্ট মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। এতে থাকা সব যাত্রী নিহত হন। এই বিমানের যাত্রীতালিকায় প্রিগোজিনের নাম ছিল।

ক্রেমলিন এই দুর্ঘটনার জন্য দায়ী, এমন অনুমান অস্বীকার করেছে।

তদন্ত কমিটি বলছে, তারা ফৌজদারি তদন্ত অব্যাহত রেখেছে। এক বিবৃতিতে কমিটি বলছে, মলিকুলার-জেনেটিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।

এতে বলা হয়, ফল অনুসারে, ১০ মৃতের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লাইট ম্যানিফেস্টে প্রকাশিত যাত্রী তালিকার সঙ্গে তাদের পরিচয় সামঞ্জস্যপূর্ণ।

নিহতদের মধ্যে ওয়াগনারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন। প্রিগোজিনের প্রতিষ্ঠা করা এই গোষ্ঠী ইউক্রেন, সিরিয়া ও আফ্রিকার কিছু অংশে সামরিক অভিযানে জড়িত।

তাদের মধ্যে দিমিত্রি উতকিন নামে একজন ছিলেন, যিনি ওয়াগনারের সামরিক অভিযান ব্যবস্থাপনা করতেন।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রিগোজিনের নেতৃত্বে বিদ্রোহের কয়েক মাসের মধ্যেই এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। তখন ওয়াগনার সেনারা একটি শহর দখল করে নেয় এবং মস্কোর দিকে পদযাত্রার হুমকি দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

আপডেট সময় ০৬:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩