সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

দেড় ঘণ্টা দেরিতে লেনদেন, ডিএসইর দুঃখ প্রকাশ

দেড় ঘণ্টা বিলম্বে (বেলা ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন শুরু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে ডিএসই। রোববার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিনিয়োগকারী ও ব্রোকার হাউজসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ লেনদেন বন্ধ থাকার জন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। ডিএসই মার্কেট অপারেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের ওপর সার্কিট ব্রেকার আরোপের ফলে মার্কেট বন্ধ রাখা হয়।

এই ভুল সংশোধন করে মার্কেট সকাল ৯টা ৩০ মিনিটের পরিবর্তে বেলা ১১টায় চালু করা হয়। যা দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিএসই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

নিয়ম অনুসারে প্রতিদিন সকাল ৯টাকা ৩০ মিনিটে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। কিন্তু আজও রোববার (৩০অক্টোবর) ডিএসইর নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি। পরে ১ ঘণ্টা ৩০ মিনিট পর বেলা ১১টায় লেনদেন শুরু হয়। তবে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন চলছে।

এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৩৮ হাজার ৩৩৪টি শেয়ার ও ইউনিট। তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১৬৩ কোটি টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

দেড় ঘণ্টা দেরিতে লেনদেন, ডিএসইর দুঃখ প্রকাশ

আপডেট সময় ১২:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২