ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ

দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু, চলবে ২টা ৩০ পর্যন্ত

কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা বিলম্বে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

রোববার (৩০ অক্টোবর) ডিএসইর সফটওয়্যার বিপর্যয়ের কারণে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়নি। তবে তিন দফায় ৩০ মিনিট করে ১ ঘণ্টা ৩০ মিনিট পর বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ৯ টাকা ৩০ মিনিট থেকে লেনদেন চলছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের প্রধান ও ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অনিবার্য কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। তারপর প্রথমে প্রত্যাশা করা হয়েছিল ১০টায় লেনদেন শুরু হবে। সে সময়ও শুরু করা যায়নি। তবে বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে গত ২৪ অক্টোবর (সোমবার) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায় (বেলা ১০টা ৫৮ মিনিটে)। কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত ওইদিন কারিগরি ত্রুটির সমস্যার সমাধান হয়নি।

তবে ২টার পর সমস্যার সমাধান হলে ২টা ১০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময়ে ২০ মিনিট লেনদেন হয়। বিষয়টি খতিয়ে দেখতে ওইদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু, চলবে ২টা ৩০ পর্যন্ত

আপডেট সময় ১২:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২