ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পেঁয়াজের দাম বেড়ে ১০০

ঢাকা: কয়েক দিনের ব্যবধানে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা।

আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বুধবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর কালশী ও মিরপুর ১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতারা বলছেন, ভারতে শুল্ক বাড়ায় বেড়েছে পেঁয়াজের দাম। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম বেড়েছে বিভিন্ন অজুহাতে।

পল্লবী এলাকার মুদি দোকানি মো. নাদিম বলেন, আমি দেশি পেঁয়াজ বিক্রি করছি না। ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ৬০ টাকা। তিন দিন আগে কেজি ছিল ৫৫ টাকা। দাম কেন বেড়েছে বলতে পারি না, বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করছি।

১১ নম্বর বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. বাদল বলেন, দেশি পেঁয়াজের দাম বেশি বেড়েছে। আমি কম দামেই বিক্রি করছি ৯০ টাকা কেজি। অন্য সব দোকানিরা ১০০ টাকা দেশি পেঁয়াজ বিক্রি করছে। পাঁচদিন আগে কেজি ছিল ৮০ টাকা। একসপ্তাহ আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৭০ টাকা।

তিনি আরও বলেন, অনেক পেঁয়াজ বিক্রেতা বেছে-বেছে ভালো মানের পাবনার পেঁয়াজ বিক্রি করছে ১২০ টাকা কেজি। আমি অসুস্থ বলে বেছে পেঁয়াজ বিক্রি করছি না। যেভাবে আরত থেকে কিনে আনি সেভাবেই বিক্রি করছি।

কালশী বাজারের পেঁয়াজ বিক্রেতা মিতু মোল্লা বলেন, দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রতি কেজি বিক্রি করেছি ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ৭০ টাকা করে। আমার দোকানের পেঁয়াজের মান ভাল তাই দাম একটু বেশি। একসপ্তাহ আগে দেশির পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা আর ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৫০-৫৫ টাকা।

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসলেও দাম কমেনি। ভারত সরকার পেঁয়াজের ওপর শুল্ক বাড়িয়েছে। এ কারণেই বাজারে ভারতীয় পেঁয়াজের দাম বেশি। অন্যদিকে, দেশি পেঁয়াজের দাম বেড়েছে। পাইকাররা বলছে উৎপাদন ও পরিবহণ খরচ বেড়ে যাওয়া দেশি পেঁয়াজের দাম বাড়তি।

এরআগে, গত শনিবার (১৯ আগস্ট) ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। আর এই ঘোষণার পরই দাম বেড়েছে পেঁয়াজের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পেঁয়াজের দাম বেড়ে ১০০

আপডেট সময় ০১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩