ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভোরের দিকে নির্মাণকাজ চালানোর সময় মহারাষ্ট্রের থানের শাহাপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত একদল শ্রমিকের ওপর গার্ডার লঞ্চিং মেশিনটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এদিকে পুলিশ ধারণা করছে, ধসে পড়া কাঠামোর নিচে আরও পাঁচজন আটকা পড়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য জরুরি পরিষেবা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এক টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, মহারাষ্ট্রের শাহাপুরের মর্মান্তিক দুর্ঘটনায় আমি (মোদি) ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে। এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

আপডেট সময় ১০:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩