সংবাদ শিরোনাম ::
রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৮ জুলাই

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই (শুক্রবার)।

বুধবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

অন্যান্য সময়ে বৃহস্পতিবার বা ওয়ার্কিং ডে-তে পাবলিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তবে এবার এ পাবলিক পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ওই দিন শুক্রবার পড়েছে। শুক্রবারই ফল প্রকাশ করা হবে।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় মে মাসে শেষ হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল।

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী আট লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র এক লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ১২৮ জন।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৮ জুলাই

আপডেট সময় ০৪:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩