সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান

মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কম দিচ্ছে বিকন ফার্মা

২০২১ সালের তুলনায় ২০২২ সালে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের।

জুলাই ২০২১ থেকে জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সা। যা এর আগের বছর ছিল ৩ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২১ পয়সা করে।

কোম্পানির তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আজ মঙ্গলবার বিকন ফার্মার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা করে মোট ৩৬ কোটি ৯৬ লাখ টাকা দেবে। ২৩ কোটি ১০ লাখ শেয়ারহোল্ডারদের এই টাকা দেবে।

এর আগের বছর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার মধ্যে ১৫ শতাংশ নগদ (১ টাকা ৫০ পয়সা) ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির ২৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে সকাল ১১টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

২০১০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩১৬ টাকায়। কোম্পানির রিজার্ভ রয়েছে ৩০৪ কোটি ৪৯ লাখ টাকা।

কোম্পানির ২৩ কোটি ১০ লাখ শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৯১ শতাংশ শেয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু

মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কম দিচ্ছে বিকন ফার্মা

আপডেট সময় ১০:৫৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২