ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বাম রাজনীতি যত শক্তিশালী হবে প্রগতিশীল রাজনীতি তত গতিশীল হবে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশি গতিশীল হবে। প্রধানমন্ত্রীও চান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বামপন্থী রাজনৈতিক শক্তির বিকাশ স্বাধীনতাবিরোধী শক্তিকে ছাড়িয়ে যাক, যা এদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকাশ্য ঘোষণা দিয়ে এ দেশের রাজনৈতিক ব্যবস্থাকে বিরাজনীতিকরণ করেছে জিয়াউর রহমান। স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনৈতিক পুনর্বাসনের মাধ্যমে ধ্বংস করেছে সমাজতান্ত্রিক ও  গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

বাম রাজনীতি যত শক্তিশালী হবে প্রগতিশীল রাজনীতি তত গতিশীল হবে

আপডেট সময় ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২