ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি রাজেশ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান চট্টগ্রামের ডিসির ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট, প্রত্যাহার জামালগঞ্জের এসিল্যান্ড কৃষি সহায়তায় নয়ছয়: ডিএইর ঢাকা অঞ্চলের পিডি কাইয়ুমের অপকর্মের জালে কৃষকের হাহাকার পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ইয়ামাল, এমবাপে নাকি কেইন—ব্যালন ডি’অর জিতবেন কে? চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে ভোর থেকে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যার ফলে বিঘ্ন ঘটেছে যানবাহন চলাচলে।

বৃষ্টির কারণে সড়কে মানুষের ভিড় অন্যদিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। যানবাহন কম হওয়ায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বৃষ্টিতে বিপাকে পড়েছেন। এছাড়া দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরাও।সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর ওয়ারী, গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

আরও পড়ুন : উপকূল থেকে ৩৩৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সিত্রাং

dhakapost

বেসরকারি চাকরিজীবী রিফাত হাসান বলেন, চাকরি বাঁচাতে এই বৃষ্টিতে রাস্তায় নেমেছি। ফুটপাতের যে বেহাল দশা ঠিক মতো হাঁটাও যায় না। রাস্তার কাদা-পানি লেগে বিশ্রী অবস্থা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সিত্রাং পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ

সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

আপডেট সময় ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২