ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৫২ বোতল এসকাফ উদ্ধার, যুবক গ্রেপ্তার

বিএনপির মরা গাঙ্গে জোয়ার এসেছে, এটা ভালো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙ্গে জোয়ার এসেছে। এখন আপনারা কিছু টেউ দেখতে পাচ্ছেন। এটা ভালো।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত এমআরটি লাইন-১ (মেট্রোরেল) এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা যেভাবে লাঠিসোঁটা নিয়ে নেমেছেন, সেইফ এক্সিট তাদেরই প্রয়োজন। আমরা ফাইটার। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস না। নির্বাচন সবার জন্য সেইফ এক্সিট। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন।

তিনি বলেন, কয়েক হাজার লোক হলেই বলে লাখ লাখ লোক হয়েছে। খুলনা ময়মনসিংহের লাখ লাখ লোকের বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। লাখ লাখ লোক দেখতে চাইলে আমাদের সমাবেশগুলোতে আসেন। লাখ লোক দেখতে চাইলে ২৯ তারিখে ঢাকা জেলা সম্মেলনে আসেন। পাল্টাপাল্টিতে আমরা নেই। বিএনপির সঙ্গে আবার কিছু পাল্টাপাল্টি কর্মসূচি হয় এবং হচ্ছে।

‘যখনই বিএনপির সমাবেশ হয় তখনই ধর্মঘট দিয়ে বাস বন্ধ করা হয়’ এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে বাস মালিকদের জিজ্ঞেস করুন। আমরা তো বিআরটিসি গাড়ি বন্ধ করিনি। বেসরকারি গাড়ি চালাবে কি চালাবে না এটা আমার দেখার বিষয় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল

বিএনপির মরা গাঙ্গে জোয়ার এসেছে, এটা ভালো

আপডেট সময় ০১:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২