সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

৮ হজ এজেন্সিকে শোকজ করল মন্ত্রণালয়

হজের প্রথম ফ্লাইট মক্কায় পৌঁছেছে গত ২১ মে। সেই টিমে ৮টি হজ এজেন্সি ভিসা‌ আবেদনে সময় হাজীদের যেসব হোটেলের ঠিকানা দিয়েছিল সেখানে উঠায়নি। শুধু তাই নয়, তাদের কোনো গাইড ছিল না। ফলে হাজীদের নানা‌ বিড়ম্বনায় পড়তে হয়।

এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সই করা এক চিঠিতে আগামী ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে।

শোকজে বলা‌ হয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয়।

মক্কার এ সব হোটেলে হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে হজযাত্রীরা তাদের জন্য নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভিসা অনুসারে হোটেল না হওয়ায় তাদের লাগেজ হোটেলে পৌঁছাতে সমস্যা হয়।

এছাড়া মক্কা আল-মোকাররমা অফিস আদেশে হজযাত্রীদের স্বাস্থ্য সেবায় স্থাপিত মেডিকেল সেন্টারে দায়িত্ব পালনের সময়মত উপস্থিত না‌ থাকায় বিল্লাল হোসেন নামে একজনকে শোকজ করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ গত ২২ মে‌ বিকেল ৩টায় মদিনায় সমন্বিত হজ চিকিৎসক দলের দলনেতার নিকট রিপোর্ট করার নির্দেশনা থাকলেও‌ তিনি তা করেননি। কেন‌ তিনি অনুপস্থিত ছিলেন‌ তা আজ ২৩ মে’র মধ্যে মৌসুমি হজ অফিসার, মক্কা-আল-মোকাররমা, সৌদিআরবের নিকট দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

৮ হজ এজেন্সিকে শোকজ করল মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩