ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা আমাদের চেহারা বদলায়নি, তারা ‘জামায়াত’ হঠাৎ করেই বদলে গেল জামালপুরে ধ্বংস করা হলো দুই ইটভাটার চিমনি, আটক ২ সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি : টিআইবি নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড   ডাব পাড়া নিয়ে একজনকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যায় সেই জনিরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিএনপির সমাবেশে প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর জন্য বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আসছে। তারা তাদের সমাবেশে লোকসমাগম হলে বলেন, সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলেন, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার তাদের সমাবেশে বাধা নয় বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বনানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি না এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

ওয়ান ইলেভেন নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে- মির্জা ফখরুলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল? বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়াক সরকারের প্রধান করতে চেয়েছিল। সে লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। পরে বিএনপি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা

বিএনপির সমাবেশে প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে সরকার

আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২