ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

কলকাতায় পৌঁছেও দল থেকে বিচ্ছিন্ন লিটন, কেন?

প্রথমবার আইপিএলে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছেন লিটন দাস। রোববার (৯ এপ্রিল) রাতে কলকাতায় পা রাখেন টাইগার উইকেটকিপার ব্যাটার। 

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। তবে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় খেলা হচ্ছে না সাকিবের। অন্যদিকে, জাতীয় দলের ব্যস্ততায় এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটনও।

অবশেষে কলকাতায় পৌঁছালেও দলের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি লিটন। কারণ, আইপিএলের ম্যাচ খেলতে এখনো আমদাবাদে রয়েছে কেকেআর। রোববার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে রিংকু সিংয়ের বীরুত্বে অবিশ্বাস্য জয় পেয়েছে শাহরুখ খানের দল। তাই দল কলকাতায় ফিরলে তারপর দলের সঙ্গে যোগ দেবেন লিটন।

কলকাতার পরবর্তী ম্যাচ আগামী ১৪ এপ্রিল ঘরের মাঠ ইডেনেই হবে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে খেলার সম্ভাবনা রয়েছে লিটন দাসের।সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন 

কলকাতার জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

কলকাতায় পৌঁছেও দল থেকে বিচ্ছিন্ন লিটন, কেন?

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩