ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কুমিল্লা থেকে ২৫ লাখ টাকার সহায়তার ঘোষনা

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। ঈদের আগ দিয়ে এ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে অনেকটা দিশেহারা অবস্থা তাদের। আন্তরিক সমবেদনা আর আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন কুমিল্লার ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার,মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি।

আজ বুধবার নগরীর ফাইন্ড টাওয়ারে আয়োজিত কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতারে প্রধান অতিথির বক্তব্যে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হাজী বাহার এমপি ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকার সহায়তা প্রদানের ঘোষনা দেন। পাশপাশি কুমিল্লা দোকান মালিক সমিতিকে আরও ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে ৫ লাখ টাকা সহায়তা প্রদানের আহবান জানান।

এসময় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেয়র আরফানুল হক রিফাত এমপি বাহারের আহবানে সাড়া দিয়ে এ সহায়তা প্রদানে সম্মতি জানান। এমপি বাহার ,মেয়র রিফাত ও দোকান মালিক সমিতির এ ২৫ লাখ টাকা সহায়তা দোকান মালিক সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে। তারা বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীয়ের যেখানে প্রয়োজন সেখানে এ সহায়তার অর্থ ব্যায় করবেন।

বুধবার (৫ মার্চ) বিকেলে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এ সহায়তা প্রদানের ঘোষনা দেন। কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন,সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু,মহাসচিব মো. জহিরুল ইসলাম ।

এসময় জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল সহ রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আরও বলেন, আমার রাজনীতিক জীবনে সবচেয়ে বড় আত্মতৃপ্তি কুমিল্লার মানুষের জন্য কাজ করতে পেরেছি। উন্নয়নের পাশাপাশি কুমিল্লাকে শান্তির নগরীতে প্রতিষ্ঠা করেছি।

কুমিল্লা আজ ইভটিজিং,সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। ব্যবসায়ী সহ কাউকে চাঁদা দিতে হয় না। কুমিল্লা মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে। আর আমার সকল রাজনৈতিক কর্মকান্ডের মূলে রয়েছে আমাদের প্রিয় নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই আজ দেশের মানুষ ভালো আছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনাকে এগিয়ে নিতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে নতুন প্রজন্মের অহংকারের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কুমিল্লা থেকে ২৫ লাখ টাকার সহায়তার ঘোষনা

আপডেট সময় ১০:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩