ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হেমাইতপুর চরশিবরামপুরে বিএনপি কর্মীদেরকে জামাত-শিবিরের প্রাননাশের হুমকি জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে ১৫ বছরের প্রতীক্ষার অবসান : রাত পোহালেই ত্রয়োদশ সংসদ ভোট সবাইকে ভোট দেওয়া ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির রাজধানীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড ভোটের আগেই ‘লাল’ পাসপোর্ট সমর্পণ, উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক অধিকার প্রতিষ্ঠায় জনগণ আলেমদের নির্দেশনা পাবে রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ‘বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের, এই বক্তব্যে আমি অটল’

শর্ত পূরণের পরও দলের নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলন

আগামী রোববার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী সব দলিল দস্তাবেজসহ নিবন্ধনের আবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, অনেকে জানতে চান এবি পার্টি নিবন্ধন পাবে কিনা, সরকার না চাইলে নির্বাচন কমিশন নিবন্ধন দেবে কিনা। সব শর্ত পূরণের পরও ষড়যন্ত্রের ঘৃণ্যজালে দলের নিবন্ধন নিয়ে টালবাহানা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। শনিবার (১৫ অক্টোবর ) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, দলের নিবন্ধন কার্যক্রম ছিল খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। সরকারের বিভিন্ন সংস্থার অব্যাহত নজরদারি ও একটি বিশেষ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের হিংসাত্মক প্রতিক্রিয়াকে মোকাবিলা করে জেলা ও উপজেলাসমুহে কমিটি গঠন ও অফিস স্থাপন করতে হয়েছে। একটা ঘরোয়া মিটিং করতে গেলেও পুলিশ অনুমতি নেই বলে বাধা সৃষ্টি করে। আগত জনসাধারণের ছবি, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমরা দল ঘোষণার পর থেকেই জামায়াতের উগ্রপন্থী একটি অংশ আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফতোয়াবাজি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি কতল বা হত্যার ফতোয়া পর্যন্ত দিয়েছে। তার ওপর রয়েছে নির্বাচন কমিশনের নতুন রাজনৈতিক শক্তি বিকাশের পরিপন্থী কঠিন শর্তসমুহ। কমিশনের উচিত সহজ শর্তে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া, সেখানে কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আটকে দিয়েছে কঠিন ও অগণতান্ত্রিক শর্তের বেড়াজালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেমাইতপুর চরশিবরামপুরে বিএনপি কর্মীদেরকে জামাত-শিবিরের প্রাননাশের হুমকি

শর্ত পূরণের পরও দলের নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলন

আপডেট সময় ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২