ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

‘১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত’

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছিল দুদিন আগেই তাতে কাটছাট করা হয়েছে। অর্থাৎ আইএমএফ বলছে, ভারতের জন্য আগে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল এখন মনে করা হচ্ছে প্রবৃদ্ধি তার চেয়ে কম অর্জিত হবে।  

তবে তারপরও আইএমএফ ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে দেখছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-ওলিভিয়ার গোরিনকাস মনে করছেন ভারতের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার মতে শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়িয়ে ভারতীয় অর্থনীতিকে ত্বরান্বিত করা যেতে পারে। এর মাধ্যমে ভারত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি পৌঁছতে পারে। পাশাপাশি তিনি কিছু পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন, যার ভিত্তিতে ভারত তার লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেন, ভারত ইমারত ও রাস্তাঘাটে বিনিয়োগ করছে, কিন্তু মানব সম্পদেও বিনিয়োগ বাড়াতে হবে।

পিয়েরে-ওলিভিয়ার বলেন সব দেশের ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিছু দেশের জন্য, এই লক্ষ্য অর্জন করা খুব কঠিন, কিন্তু ভারতের এই লক্ষ্য অর্জনের ক্ষমতা রয়েছে। তবে কোনো দেশের নাম না করে তিনি বলেন, অনেক দেশ দ্রুত ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথ অতিক্রম করেছে। একইভাবে, ভারতও এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম বলে মনে হচ্ছে, তবে এর জন্য ভারতকে কাঠামোগত সংস্কার করতে হবে।

আইএমএফের প্রধান এই অর্থনীতিবিদ আরও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি। এমন পরিস্থিতিতে ভারতের ৬.৮ শতাংশ বা ৬.১ শতাংশ হারে বৃদ্ধি একটি বড় বিষয় এবং এটিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। বর্তমান পরিবেশের দিকে তাকালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির এই গতি একটি বড় সঙ্কেত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

‘১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত’

আপডেট সময় ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২