ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

‘হাথুরুর আক্রমণাত্মক মন্ত্রেই সফল বাংলাদেশ’

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে শুরুটা দুর্দান্ত করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ একদিন আগে জানিয়েছেন ড্রেসিং রুমে মানসিকতা বদলের বীজ বুনছেন। আর তাতেই সাফল্য ধারাবাহিক হতে শুরু করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে তাসকিন আহমেদ জানালেন ব্যর্থতার ভয় কাটাতে সাহায্য করছেন হাথুরুসিংহে। 

টাইগারদের প্রধান কোচ নিজের নতুন মেয়াদ শুরু করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার দিয়ে। সিরিজ হারলেও এক জয়ের বিপরীতে হারা ম্যাচগুলোতেও লড়াই করেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজেতো ইংলিশদের কোনো ম্যাচই জিততে দেয়নি সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা হয়েছে হোয়াইট ওয়াশ (৩-০)।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় এসেছে হেসেখেলে। ব্যাটে-বলে সম্মিলিত প্রচেষ্টায় দাপুটে পারফরম্যান্স দেখা গেছে। গতকাল (২৭ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখিয়ে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন হাথুরুসিংহে সহ পুরো টিম ম্যানেজম্যান্ট ড্রেসিং রুমে কি বার্তা দিচ্ছেন। আর হাথুরুসিংহে ক্রিকেটারদের কোন ভয়টা দূর করছেন?  এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তাসকিন।

ডানহাতি এই পেসার বলেন, ‘আসলে ফেয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে। সবাই সাপোর্ট করছে। ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। এক্সিকিউশনে করতে দ্বিধাদ্বন্দ্ব না থাকি, কারণ স্বাধীনভাবে যেন খেলি। উজাড় করে। এই গেমটা আনতে মাঠের মধ্যে , অ্যাগ্রেসিভ ক্রিকেট।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

‘হাথুরুর আক্রমণাত্মক মন্ত্রেই সফল বাংলাদেশ’

আপডেট সময় ০২:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩