ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

আজ বাংলাদেশের ৪ ম্যাচ

বাংলাদেশে ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময় যাচ্ছে। আজ তিন ডিসিপ্লিনে চার ভিন্ন ভিন্ন সময়ে মাঠে নামবে বাংলাদেশের চারটি দল। 

সিলেটে দুপুর দুইটায় জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর ঘন্টা দুই পরেই জাতীয় খেলা কাবাডিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

কাবাডি শেষে ক্রিকেট ম্যাচ চলমান থাকাবস্থায় মাঠে নামবে ফুটবল দল। সাফ অ-১৭ টুর্নামেন্টে কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ক্রিকেট, ফুটবল, কাবাডি তিনটি ম্যাচেই সরাসরি সম্প্রচার হবে।

এদিকে ক্রিকেটে আরও একটি ম্যাচ আছে আজ বাংলাদেশের। তবে এটি জাতীয় দল নয়, আবুধাবিতে যুব ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

যুবাদের এই ত্রিদেশীয় ম্যাচ ছাড়া বাকি জাতীয় ক্রিকেট, ফুটবল ও কাবাডি তিনটি টুর্নামেন্টেরই স্বাগতিক দল বাংলাদেশ। বর্তমানে এই তিন খেলার জন্য ১৬ টি দেশ বাংলাদেশে অবস্থান করছে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি

আজ বাংলাদেশের ৪ ম্যাচ

আপডেট সময় ১২:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩