ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বিএনপির সংলাপ

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল দুটির সঙ্গে সংলাপ করে বিএনপি।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একমত হয়েছি, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। তাদের পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, এই লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে প্রথম দফায় আমরা ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছি। দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে সংলাপ করেছি। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। তার মধ্যে প্রধান হচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তারাই একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে। যাদের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেখানে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

এ সময় ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আব্দুর রকিব বলেন, আমরা বিএনপির দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির সঙ্গে থাকব। তিনি আরও বলেন, সরকার নিরীহ আলেম-ওলামাদের জেলে রেখেছে। তাদের মুক্তির দাবি করছি। আমরা আশা করছি, দেশে এমন আন্দোলন হবে, নিরীহ আলেম-ওলামা মুক্তি পাবেন এবং খালেদা জিয়াও মুক্তি পাবেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক আব্দুল করিম খানের নেতৃত্বে  ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।  অন্যদিকে ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বিএনপির সংলাপ

আপডেট সময় ০২:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২