ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা
যুগপৎ আন্দোলনে

বিএনপির সঙ্গে জাগপা-মুসলিম লীগের ঐকমত্য

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ ও মুসলিম লীগ।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে দুই দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এই অবৈধ-অনির্বাচিত সরকারের অপসারণের জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি, তার অংশ হিসেবে আজকে প্রথমে জাগপার সঙ্গে বসেছি। পরে মুসলিম লীগের সঙ্গে কথা বলছি। এই অনৈতিক শাসনের অবসান ঘটিয়ে, সংসদ বিলুপ্ত করে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একইসঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবি আমরা নিয়ে এসেছি। এই দাবিতে উভয় দল আমাদের সঙ্গে একমত হয়েছে।

তিনি বলেন, আলোচনার মূল বিষয় ছিল আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। এর মধ্যে রয়েছে- গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন তাদের মুক্তি, রাজনৈতিক কারণে প্রায় ৩৫ লাখ মানুষের মামলা আছে তা প্রত্যাহার করা, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক অথবা দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তত্ত্বাবধায়ক সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন ইত্যাদি।

গণআন্দোলনের এসব দাবি নিয়ে সামনে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন শুরু করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বৈঠকে বিএনপির পক্ষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। আর জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাতসহ ১০ জন সদস্য অংশ নেন। এদিকে মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল পৃথক বৈঠকে অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

যুগপৎ আন্দোলনে

বিএনপির সঙ্গে জাগপা-মুসলিম লীগের ঐকমত্য

আপডেট সময় ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২