সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

‘এটাই টেস্ট ক্রিকেট’, ম্যাচ হেরে স্টোকস

ওয়েলিংটন টেস্টে নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত এক রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। দল হারলেও ম্যাচ উপভোগ্য ছিল বলে জানিয়েছেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের মতে, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দ্যর্য।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘এটা অসাধারণ এবং এটাই টেস্ট ক্রিকেট। এখানে আমরা যেমন আবেগী ছিলাম, আমি নিশ্চিত কিউইরাও তেমনটাই বোধ করেছে। এই ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। প্রত্যেকেরই টাকা উসুল হয়েছে।’

ইংল্যান্ডের জয়ের জন্য শেষ উইকেটে প্রয়োজন ছিল ৭ রান, অন্যদিকে এক উইকেট তুলতে পারলে জয় নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। জেমস অ্যান্ডারসন চার মেরে সেই সমীকরণ আরও সহজ করেন। ইংলিশদের জয়ের জন্য যখন ২ রান দরকার, তখন নেইল ওয়েগনারের লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন অ্যান্ডারসন। আর তাতে এক রানের নাটকীয় জয় পায় কেন উইলিয়ামসনের দল।

প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে কিউইরা। টেস্ট ইতিহাসে চতুর্থবারের মতো ঘটলো এমন ঘটনা। আর দ্বিতীয় বারেরমতো কোনো দল টেস্ট ম্যাচে এক রানের ব্যবধানে জয় পেল। এর ঠিক ৩০ বছর আগে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয়েছিল সাদা পোশাকের ক্রিকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

‘এটাই টেস্ট ক্রিকেট’, ম্যাচ হেরে স্টোকস

আপডেট সময় ০১:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩