ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন মেসি

মাস দুয়েক আগেই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছিলেন লিওনেল মেসি। এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এই পুরস্কার গ্রহণ করার সময় তিনি জানিয়েছেন, স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

মেসি বলেন, ‘অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এই আনন্দের মূহুর্তে আরও একবার নিজের পরিবার ও দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদেরকে ধন্যবাদ জানাতেই চাই এবং এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।’

বিশ্ব সেরার মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মেসিই। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা কিলিয়ান এমবাপের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। তাকে এবং আরেক ফরাসি তারকা করিম বেনজেমাকে হারিয়ে বাজিমাত করলেন মেসিই। আর তাতে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দশকে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বপ্ন ছুঁতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন মেসি

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩