সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

অর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই গুঞ্জন ছিল চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে লিওনেল স্কালোনির। এবার সেটিই সত্যি হল। আগামী ২০২৬ সাল পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এএফ। 

গতকাল প্যারিসে অনুষ্ঠিত ফিফার বর্ষসেরা পুরষ্কারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্কালোনি। সেখানেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এ কোচ।

আগামী ২০২৬ বিশ্বকাপেও মাস্টার মাইন্ড হিসেবে আর্জেন্টিনার ডাগ আউটে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।’

এর আগে ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন স্কালোনি। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিদায়ের পর ছাঁটাই হন সাম্পাওলি। এরপর স্কালোনির কাঁধে আর্জেন্টিনা কোচের দায়িত্ব ‍তুলে দেওয়া হয়।

চার বছর পর এই স্কালোনির কোচিংয়েই ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৩৭ জয়, ১৫ ড্র ও ৫ ম্যাচে হেরেছেন স্কালোনি।

এএফএ সভাপতি তাপিয়া স্কালোনির প্রশংসা করে বলেছেন, ‘যখন আত্মবিশ্বাস তুঙ্গে এবং দুই পক্ষের বোঝাপড়াও ভালো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির সঙ্গেই আমরা জাতীয় দলের প্রকল্প এগিয়ে নিয়ে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আপডেট সময় ১২:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩