ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ফিফার বর্ষসেরা গোলকিপার বিশ্বজয়ী মার্টিনেজ

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা। সারা বছর ইংলিশ লিগের খেলায় ব্যস্ত থাকলেও তেমন সামনে আসতে দেখা যায় না তাকে। গত বছর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তারা। সেখানে দুর্দান্ত সব গোল ঠেকিয়েছেন মার্টিনেজ।

মার্টিনেজ সেখানেই থামেননি। কেননা, এরপর আন্তর্জাতিক ফুটবলের আরও বড় আসর বিশ্বকাপ শুরু হয়। এ মঞ্চেও লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। এবার তার প্রতিদানও পেয়েছেন। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার।

এর আগে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা বর্ষসেরার এ মঞ্চে আর্জেন্টাইনদের জয়জয়কারের ইঙ্গিত দিয়েছিল। তাদের প্রতিবেদনে বর্ষসেরা ফুটবলার হিসেবে মেসি, গোলকিপার মার্টিনেজ এবং সেরা কোচের পুরষ্কারও লিওনেল স্কালোনিই পাবেন বলে জানানো হয়।

বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভের আগে ম্যাচের শেষ মুহূর্তে পা দিয়ে অবিশ্বাস্য একটি সেভও করেছিলেন মার্টিনেজ। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলা দুর্দান্ত মার্টিনেজের উত্থান মূলত কোপার আসরে। এর আগেও দলে ছিলেন তিনি। কিন্তু সে সময় তিনি আহামরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। কোপা আমেরিকায় দলের সাফল্যের পর তিনি হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক।

মাঠের বাইরে বুনো উদযাপনের জন্য সমালোচিত মার্টিনেজ এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে গোল্ডেন গ্লাভস জিতেছেন। মাঠের পারফরম্যান্সে তিনি ভুলিয়ে দেন বিতর্কিত সব কর্মকাণ্ড। তারই প্রতিদান হিসেবে এবার ফিফার সেরা গোলরক্ষকের পুরষ্কারও তিনি দখল করে নিয়েছেন। অ্যাস্টন ভিলার হয়ে খেলা এ কিপারের সঙ্গে এ পুরষ্কারের মনোনয়ন পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া এবং সেভিয়ার কিপার ইয়াসিন বুনো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিফার বর্ষসেরা গোলকিপার বিশ্বজয়ী মার্টিনেজ

আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩