ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

রামগঞ্জে যুবলীগ নেতার উপর হামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল এর উপর হামলা করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফ হোসেনের বিরুদ্ধে।

১১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে ভোলাকোট চৌধুরী মোল্লা বাড়ীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জুয়েল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভোলাকোট ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফ হোসেনের সাথে স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে আরিফের নেতৃত্বে মোহন,ওবায়দুল হক, মানিক, কাদেরসহ ১০-১২জন একটি চক্র লাটিশোটা নিয়ে জুয়েলের উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে জ্ঞান হারিয়ে জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেপার করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে চিকিৎসারত ভুক্তভোগী যুবলীগ নেতা জুয়েল জানান, তার হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেপার করেছে চিকিৎসক। এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিযুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফ হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি একটি বিয়ের অনুষ্ঠানে আছি। হামলার বিষয়টি আমি জানিনা।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আমি ব্যাবসায়িক কারনে ঢাকায় আছি। এসব দেখার জন্য সচিব ও প্যানেল চেয়ারম্যান আছে। হামলার বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আগামী সপ্তাহে আমি এলাকায় গেলে এব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যাবস্থা নিব। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

রামগঞ্জে যুবলীগ নেতার উপর হামলা

আপডেট সময় ০৮:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩