ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে গাড়ি চোর চক্রের মূলহোতা শাহ আলম তার সহযোগীসহ যাত্রাবাড়ীতে গ্রেফতার

রাজধানীতে কুখ্যাত চোরাই গাড়ি চোর চক্রের মূলহোতা শাহ আলমসহ দুই জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার টেগরিয়াপাড়া আনার হোসেনের পুত্র চোর চক্রের মূলহোতা শাহ আলম (২৮), এবং তার সহযোগী একই থানা এলাকার মোঃ কাদেরের পুত্র মোঃ মাহাবুর (৩১)।

আজ দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল শুক্রবার বিকেল সোয়া তিন টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত চোরাই গাড়ি চোরচক্রের মূলহোতা শাহ আলমসহ তার সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, এসময় তাদের নিকট থেকে একটি চোরাই মিনি ট্রাক উদ্বারমূলে জব্দ করেছে এলিট ফোর্স র‌্যাব-৩।

এদিকে, র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে লোকচক্ষুর আড়ালে গাড়ি চুরি করে নিজ হেফাজতে রেখে রাজধানী ও রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

রাজধানীতে গাড়ি চোর চক্রের মূলহোতা শাহ আলম তার সহযোগীসহ যাত্রাবাড়ীতে গ্রেফতার

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩