ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডিতে পদোন্নতি-বদলি ও নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগের কেন্দ্রবিন্দুতে শফিকুর রহমান ইইডির শীর্ষ পদ দখলের দৌড়, পদোন্নতি-ঠিকাদারি ও সিন্ডিকেটের অভিযোগে অস্থিরতা পিরোজপুরে এলজিইডিতে দুর্নীতির ভয়াবহ চিত্র, কাগজে কাজ দেখিয়ে ১১০০ কোটি লোপাট উজিরপুরে সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের পর ঘটনা চাপা দিতে প্রকৌশলী সুব্রতের তৎপরতা কর্ণফুলীতে খাল খননে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডোমারে বিএডিসির কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রকল্প পরিচালকের আড়ালে দুর্নীতি চক্রের হোতা, হাতিয়েছেন কোটি টাকা কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি রেজওয়ানুরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে সম্পদের পাহাড় গড়েছেন বিআরটিএর কর্মকর্তা হারুন অনিয়মের অভিযোগে বদলি নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমান, ওএসডি

বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ল

রোববার থেকে মাঠে গড়াচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারের খেলা। তবে মাঠের লড়াই শুরুর আগে বাড়ানো হয়েছে প্লে অফের টিকিটের মূল্য। সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন করে নির্ধারিত মূল্য অনুসারে, সর্বনিম্ন দামের টিকিট কিনতে হবে ৩০০ টাকায়, যা আগে ছিল ২০০ টাকা। এছাড়া, সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

আজ ও কাল (রোববার) ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। অপরদিকে, সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডিতে পদোন্নতি-বদলি ও নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগের কেন্দ্রবিন্দুতে শফিকুর রহমান

বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ল

আপডেট সময় ০১:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩