ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের 

প্রযুক্তির যুগেও বই উল্টে পড়ার মজা আলাদা : প্রধানমন্ত্রী

আধুনিক প্রযুক্তির যুগেও বই উল্টে পড়ার মজা আলাদা মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ডিজিটাল যুগ, ভাষা ও সাহিত্য চর্চাও আমরা ডিজিটাইজড করতে পারি। বইগুলো ডিজিটাল ভার্সনে করতে হবে। অডিও ভার্সনও করা যেতে পারে।

তিনি বলেন, হাঁটতে-চলতেও যাতে শুনতে পারে এমন অডিও বই করা উচিত, ডিজিটাল ভার্সন করা উচিত। অনলাইনে লাইব্রেরির সুবিধা নেওয়া যেতে পারে। দেশের প্রত্যেকটা সাহিত্যকর্মের অডিও ভার্সন করে দিলে আরও বেশি পাঠক তৈরি হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। আমাদের ওপরে বিরাট দায়িত্ব এসে গেছে, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করা। সেটা করতে হলে দরকার হচ্ছে আমাদের বইগুলো অনুবাদ করা।

তিনি আরও বলেন, যত বেশি আমরা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে পারব তরুণ প্রজন্মকে যত বেশি আকৃষ্ট করতে পারব। এতে তারা মাদক, জঙ্গিবাদের দিকে যাবে না। তখন তারা আসলে আমাদের স্বাভাবিক জীবন-যাপন এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে মেধা ও জ্ঞান বিকাশের সুযোগ পাবে। খেলা-ধুলা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক চর্চা আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে বলে আমি মনে করি। আমরা ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি, এটা করা উচিত।

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু খুব জ্ঞানী-বিজ্ঞানী আছেন। তাদের মুখে শুনলাম, দু-চার বছরের জন্য যদি অনির্বাচিত সরকার আসে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কারা এগুলো বলেন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনির্বাচিত সরকার তো আপনারা দেখেছেন। এখানের ছাল ওখানে নিয়ে নানাভাবে দল করার চেষ্টা করেন, রাজনৈতিক নেতাদের খারাপভাবে উপস্থাপন করে অপকর্মের চেষ্টাও করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে আমাদের সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এবং তৎপরবর্তী বঙ্গবন্ধুর দেওয়া সংবিধান। অনির্বাচিত সরকার এলে সেটি অশুদ্ধ হবে।’ দেশে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, জ্বালানি খাতে কেন ভর্তুকি দিতে হবে? খাদ্য ও কৃষিতে ভর্তুকি দিলেও গ্যাস-বিদ্যুতে দিয়ে বিত্তবানদের সুবিধা দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

প্রযুক্তির যুগেও বই উল্টে পড়ার মজা আলাদা : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩