ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

কুমিল্লা চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকা থেকে মো. রাশেদ (১৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে এ মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহত রাশেদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটার সময় স্থানীয় লোকজন উজিরপুর ইউনিয়নের শামুকসার নামক স্থানে রাস্তার পাশের ধানক্ষেতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানক্ষেতের পাশেই পড়েছিল তার অটোরিক্সাটি।

নিহতের স্বজনদের সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, রাশেদ গত বুধবার সকালে প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঐদিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাশেদের বাবা মশিউর রহমান বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হারানো ডায়েরি করেন। আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’ নিহত রাশেদের বাবা জানান কে বা কাহারা হত্যা করেছে আমি কিছুই বলতে পারছিনা। আমি আমার ছেলে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

কুমিল্লা চৌদ্দগ্রামে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩