ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

অভিবাসনপ্রত্যাশীদের নৌকা উল্টে ১০৯ জনের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা উল্টে ১০৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৫ শিশুও রয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা আজ রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতের মাঝামাঝি সময়ে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে নৌকাটি উল্টে যায়। যেখানে ঘটনাটি ঘটে, সেখানে এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালি অবস্থিত।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনে যাচ্ছিল। এতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। ভয়াবহ এ দুর্ঘটনায় ৮০ জন বেঁচে গেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক।

হরমুজ প্রণালি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যকে ভাগ করেছে। এই প্রণালির সবচেয়ে সরু অংশটি ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত। ফলে এখান দিয়ে নৌকায় ঠাসাঠাসি করে আফ্রিকানরা মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করেন। এরপর সেখানে কাজের খোঁজ করেন তাঁরা।

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হওয়ার পর অনেক মানুষ ইয়েমেন থেকে পালিয়ে জিবুতিতে চলে গেছেন।

সূত্র: আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

অভিবাসনপ্রত্যাশীদের নৌকা উল্টে ১০৯ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬