ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

পুরুষ যে কারণে নারীর প্রতি আকর্ষণ হারায়

হয়তো অনেক ভালোবাসার পরে বিয়ে। নানা ঘাত-প্রতিঘাত পার হয়ে এসে পরস্পর একইসঙ্গে পথচলার শুরু। কিন্তু এরপর হয়তো দেখা যায় সেই ভালোবাসা একটা সময় ফাঁকা হতে শুরু করেছে। হয়তো স্ত্রীর প্রতি আর আকর্ষণ অনুভব করছেন না স্বামী। এরকমটা যে একদমই ঘটে না, তা কিন্তু নয়। বরং মাঝে মাঝেই এমনটা দেখা যায়। তাই আগেভাগেই জেনে নিন কেন পুরুষ নারীর প্রতি আকর্ষণ হারায়-

অনিরাপদ মনে হলে

অনেক ক্ষেত্রে নারীকে দেখা যায় তারা সন্দেহবাতিক। স্বামীকে সবকিছুতেই সন্দেহ করেন। এই সন্দেহবাতিক স্বভাব যদি মাত্রা ছাড়িয়ে যায় তবে সেটি অপরজনের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এমন নারীর কাছে পুরুষ নিজেকে অনিরাপদ ভাবতে শুরু করেন। সন্দেহের পেছনে সত্যি কোনো কারণ থাকলে ভিন্ন কথা। তবে কারণ ছাড়া সন্দেহ যদি করতেই থাকেন, সেই নারীর প্রতি পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলেন।

অতিরিক্ত আবেগ

আবেগ ছাড়া ভালোবাসা হয় না। কিন্তু সেই আবেগ নিয়ন্ত্রণহীন হলে মুশকিল। কারণ তখন তা অপরপক্ষের জন্য বিরক্তির কারণ হতে পারে। নারীর অতিরিক্ত আবেগ পুরুষের জন্য বোঝা হতে পারে। ফল বিরক্তি থেকে বাড়ে অনাগ্রহ। সেখান থেকে কমতে থাকে আকর্ষণ।

সম্মান না করলে

পারস্পারিক সম্মান না থাকলে কোনো সম্পর্কই টিকতে পারে না। যেকোনো একজন যদি সঙ্গীকে অস্মান করে তবে তা অপরজনের জন্য কোনো সুখকর ঘটনা নয়। এমনটা চলতে থাকলে ধীরে ধীরে আকর্ষণ চলে যাবে, বাড়বে দূরত্ব। কোনো পুরুষ যদি তার স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে তবে হতে পারে সেই নারী হয়তো তাকে সম্মান করে কথা বলেন না।

জোর করলে

জোর করে কোনোকিছুই হয় না। ভালোবাসাও তার ব্যতিক্রম নয়। ভালোবাসার মতো একটি সম্পর্ক তৈরি করতে পারস্পারিক টান থাকা লাগে। কিন্তু কোনো নারী যদি জোর করে ভালোবাসা পেতে চায় তখন পুরুষ তার প্রতি আকর্ষণ অনুভব করে না। ফলে দূরত্ব বাড়তে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

পুরুষ যে কারণে নারীর প্রতি আকর্ষণ হারায়

আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩