ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট এলজিইডির সিআরএএলইপি প্রকল্পে নওরিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিন্সিপাল সাইফুজ্জামানকে ঘিরে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ দেশে ফিরছেন মির্জা আব্বাস নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গাঁজা ও সাইকেলসহ যুবক আটক সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের ‘লুমিনোভা’ সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি 

তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন,  মাননীয় ভূমি মন্ত্রী, মিজানুর রহমান মিনু ।
দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এর যৌথ উদ্যোগে সারাদেশে এক লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ পদ্মার পাড়ে রোপণ করা হবে উক্ত চারাসমূহ। অদ্য শনিবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয় উক্ত কর্মসূচির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমীরুল ইসলাম।
সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মোঃ ফয়সাল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লক্ষ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের হাতে তালগাছের চারা তুলে‌ দিয়েছেন ভূমি মন্ত্রী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি 

আপডেট সময় ০১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬