ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেবি পাউডারে ক্যানসার মামলা নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন অ্যান্ড জনসন মৃত্যুকে ভয় পাই না, আমি জুলাই যোদ্ধা: হিরো আলম পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না: হাসনাত আব্দুল্লাহ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে মাদকবাহী নৌকা জব্দ রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ কালিহাতীতে ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ ১৬ ডিসেম্বর উদ্বোধন তৃতীয় টার্মিনাল, জাপানের সহযোগিতা চাইল সরকার এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা  প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন?

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে মাদকবাহী নৌকা জব্দ

তিস্তা নদীপথ ব্যবহার করে মাদক পাচারের একটি চেষ্টা নস্যাৎ করেছে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। অভিযানে ৪০ ফুট দীর্ঘ একটি শ্যালো মেশিনচালিত নৌকা জব্দের পাশাপাশি ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চরসংলগ্ন তিস্তা নদীতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে নৌকাযোগে মাদকের চালান রংপুর শহরে নেওয়া হচ্ছিল।
অভিযান চলাকালে নৌকাটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল এসকাফ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
নৌকাটি আকারে বড় হওয়ায় নদীপথে থানায় আনা সম্ভব হয়নি। পরে একটি ট্রলির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে প্রায় চার কিলোমিটার সড়কপথে টেনে রাত ১০টার দিকে গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ সময় নৌকাটি দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ বোতল এসকাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেবি পাউডারে ক্যানসার মামলা নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন অ্যান্ড জনসন

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে মাদকবাহী নৌকা জব্দ

আপডেট সময় ০৫:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬