ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা  প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন, কোনটি ব্যবহার করবেন? সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি ‘বিশ্ববিদ্যালয় জীবন কেবল সনদ অর্জনের জন্য নয়, জ্ঞান অন্বেষণ ও গবেষণার জন্য’: পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর ড. এস. এম. হেমায়েত জাহান বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮টি ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ দুইজন আটক আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮টি ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় মোবাইল ফোন, ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, মো. শাহিন আলম (২০), পিতা মো. আবুল কালাম এবং মো. মাহফুজ (১৭), পিতা মো. বেলাল উদ্দিন। তাদের উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কোমরে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে মোট ৩ জন আসামিসহ ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ঢাকার রাস্তায় বসছে নতুন আরেক প্রযুক্তির ক্যামেরা 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮টি ভারতীয় মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ দুইজন আটক

আপডেট সময় ০৩:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬